বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ছয় তলা থেকে পড়েও যেভাবে বাঁচল শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরের একটি ভবনের ছয় তলার ব্যালকনিতে ঝুলে ছিল তিন বছরের এক শিশু। পথচারীরা শিশুটিকে ঝুলতে দেখে তাক বাঁচাতে চিৎকার শুরু করে। পরে সবাই জড়ো হয়ে ঝুলে থাকা শিশুর নিচে একটি কম্বল মেলে ধরেন।

ঝুলে থাকা শিশুটি কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে যায়। তবে কম্বলের ওপরে পড়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তার।

এ দৃশ্যটি কেউ মোবাইল ফোনে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছয় তলার ব্যালকনিতে ঝুলে আছে শিশুটি। সে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পা পিছলে যাওয়ায় সম্ভব হচ্ছে না।

তারপর নিচে জড়ো হওয়া সব পথচারী সেই কম্বলটি শিশুটির নিচ বরাবর ধরে এবং সেখানে পড়ে বেঁচে যায় শিশুটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ছয়তলা থেকে পড়ে যাওয়া তিন বছরের ওই শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছে নিচে কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজন।

ওই শিশুটিকে বাঁচাতে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ওই ভবনের নিরাপত্তা রক্ষী, বাসিন্দা ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। এক প্রতিবেশি শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শিশুটি কোনো ধরনের আঘাত পায়নি বলে জানান চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ