বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভাইয়ের জানাজায় বাদশাহ সালমান, মক্কার আল আদল কবরস্থানে দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সোমবার রাতে তার ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের জানাজায় অংশ নেন। মসজিদ হারামে অনুষ্ঠিত এ জানাজায় রাজপরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমদ বিন আবদুল আজিজ ও সৌদি যুবরাজ প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজায় সৌদির মুফতিয়ে আজম ও দেশের বড় বড় উলামায়ে কেরামও উপস্থিত ছিলেন। গতকাল সোমবার প্রিন্স বন্দর বিন আবদুল আজিজের মৃত্যুর ঘোষণা দেয়া হয়। তাকে মক্কার আল-আদল কবরস্থানে দাফন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ