মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যা, গুজব ও ডেঙ্গুতে তথ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও আশ্রয় কার্যক্রমে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের জন্য তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদপ্তরে সার্বক্ষণিক মিডিয়া সেল চালু করা হয়েছে।

গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য উপাত্ত মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য টেলিফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮ ও ৯৫৪০০১৯, ফ্যাক্স নম্বর ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬ ও ৯৫৪০৫৫৩ এবং ইমেইল piddhaka[@]gamil.com- এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সেই সাথে ওয়েবসাইট www.pressinform.govt.bd, ফেসবুক আইডি ‘PID BD’ এবং ফেসবুক পেজ ‘Press Information Department, Bangladesh’-এ তথ্য পাওয়া যাবে।

ডেঙ্গু সংক্রান্ত চিকিৎসা এবং তথ্যের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেলের ফোন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফোন নম্বর ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফোন নম্বর ০৯৬১১০০০৯৯৯-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

দুর্যোগ বিষয়ে তথ্য সেবার জন্য ১০৯০-তে (টোল-ফ্রি) ফোন করে সমুদ্রগামী জেলেদের জন্য সতর্ক বার্তা, নদীবন্দরগুলোর সতর্ক বার্তা, দৈনন্দিন আবহাওয়া বার্তা, ঘূর্ণিঝড় ও বন্যার বিশেষ সতর্ক বার্তা পাওয়া যাবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ০২৯৫৪০৭০১ টেলিফোন নম্বর ও ০১৩১৮২৩৪৫৬০ মোবাইল নম্বরে বন্যা সংক্রান্ত তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯-এ তাৎক্ষণিক কল করে পুলিশের সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ