বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ প্রকৃত মানুষ হয়: মুফতি মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ বলেছেন, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়।

২৭ জুলাই (শনিবার) বাদ মাগরিব রাজধানীর কুড়িল বিশ্বরোডস্থ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বিশেষ ইসলাহি মজলিসের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, আল্লাহর রাসুলের সোহবতে হজরত ওমর রাযি., হজরত আবু বকর সিদ্দিক রাযি., হজরত উসমান ও আলী রাযি. এর মতো মানুষ তৈরি হয়েছে। এমনিভাবে আপনি যদি আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করেন, তবে প্রকৃত মানুষে পরিণত হবেন।

ইসলাহি মজলিসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদী- এর  প্রথম বাঙালী প্রতিনিধি ও মুলতাকার উদ্ভাবক, সমন্বয়ক, মুহাদ্দিস ও দাঈ মাওলানা শাইখ মুহাম্মদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবাইদুর রহমান খান নদভী, আল জামিয়া আল ইসলামিয়ার আমীনুল তালীম মুফতি শামসুদ্দীন জিয়া, দারুল রাশিদ আর রাব্বানিয়া মাদরাসার প্রতিষ্ঠতা  ও মুহতামিম মাওলানা পীর আব্দুল হালীম, মারকাযুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শিব্বীর আহমদ,  জমিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদারাসার মুফতি ও মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দীন, ড. আ ফ ম খালিদ হুসাইন।

এছাড়াও উপমহাদেশের আত্মাধিক রাহবার হজরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদী- মুরিদীন ও মুহিব্বিনরা এ জলসায় উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ