শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আসহাবে কাহাফের 'বন্যার্তদের জন্য ভালোবাসা-২০১৯'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “আর্তের সেবায় মানবতার টানে” স্লোগান সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ "আসহাবে কাহাফ" এক নজিরবিহীন দৃস্টান্ত স্থাপন করেছে।

গণমাধ্যম ও এলাকা পরিদর্শন করে বন্যা পরিস্থিতির চিত্র ও বনবাসি মানুষের দুর্দশা অনুধাবন করে পাশে দাঁড়ানোরর উদ্যোগ নেয় একঝাক তরুণ আলেম দ্বারা পরিচালত "আসহাবে কাহাফ গ্রুপ"।

"বন্যার্তদের জন্য ভালোবাসা-২০১৯" নামে ইভেন্ট খুলে গ্রুপের সবার কাছে সাহায্যের আবেদন জানানো হচ্ছে পাশাপাশি সুহৃদ বন্ধুদের কাছেও যাওয়া হচ্ছে ভিক্ষের থলি নিয়ে। জীবন যেখানে বিপন্ন সেখানে কওমের আলেমদের দায়িত্বই সবচেয়ে বেশী।

গত ২৬ জুলাই ২০১৯ শুক্রবার বন্যাকবলিত গাইবান্ধা জেলাধীন সদর উপজেলার সুন্দরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসহাবে কাহাফের সদস্যরা ।

এসময় তিনশত পরিবারের মধ্যে শুকনো খাবার, আর্থিক সহায়তা ও সুপেয় পানির জন্য তিনটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় জিনিশপত্র স্থানীয় দায়ীত্বশীল ও জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

আসহাবে কাহাফ কর্তৃপক্ষ জানায়, বন্যাকবলিত মানুষগুলো অমানুষের জীবন যাপন করছে। ওরাও আমাদের ভাই-বন্ধু, বাবা-ছেলে বা অন্যকিছু। আমরাও তাদের আপনজন। কেমন আছে ওরা,কী খাচ্ছে, কোথায় থাকছে, কখনো খবর নিয়েছি আমরা? না, ওরা ভালো নেই। আমাদের মা-বোনেরা স্বস্তিতে নেই। থাকা খাওয়ার জায়গা নেই।

তারা বলে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। সাধ্যমতো তাদের সাহায্য করা। অন্তত মানবতার খাতিরে। আমরা অবশ্যই পারি, আমাদের প্রয়োজনের অতিরিক্ত থেকে তাদের জন্য কিছু বরাদ্দ করা। দু'মুঠো খাবারের ব্যবস্হা করা। বাড়তি পোষাক দান করা। আমরা অবশ্যই পারি। আমাদের সেই শক্তি আছে।

অনুদান পাঠানোর জন্য –

বিকাশ – ০১৯২৪৭৯২৭০৪, ০১৯১৩৭৪৩০২৮
রকেট: ০১৯২৪৭৯২৭০৪৬, ০১৯১৩৭৪৩০২৮

আরএম/