বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

রেল যোগাযোগ ঈদের আগে স্বাভাবিক করা অসম্ভব: রেল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় বন্যায় রেলপথ বিধ্বস্ত হওয়ায় ঢাকার সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ে, ঈদের আগে সংস্কার কাজ কোনো অবস্থাতেই সম্ভব নয়। এদিকে, এবারের বন্যায় গাইবান্ধার ৭০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

১৬ই জুলাই গাইবান্ধার বাদিয়াখালী ও ত্রিমোহিনী স্টেশনের মাঝামাঝি এলাকায় বন্যার পানিতে তলিয়ে যায় রেল লাইন।ক্ষতিগ্রস্ত সাত কিলোমিটার রেলপথ সংস্কারের বড় বাধা আবারও পানি বৃদ্ধি। তাই এখনই কাজে হাত দিতে আগ্রহী নয় রেল কর্তৃপক্ষ।

শুধু রেলপথ নয়, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সড়কেরও। গাইবান্ধার সাত উপজেলার অনেক রাস্তায় যান চলাচল বন্ধ। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার অপেক্ষায় সংশ্লিষ্ট বিভাগগুলো। এখনও পানিতে তলিয়ে আছে গাইবান্ধা শহরের আশপাশের কয়েকটি সড়ক। দুর্ভোগ যেন শেষ হচ্ছে না এসব এলাকার মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ