বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লিঙ্গ বৈষম্য দূর করতে তিন তালাক আইন জরুরি: সংসদে আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার ফের লোকসভায় তিন তালাক বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই বিলের বিরোিধতা করা হবে বলে আগেই জানিয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল।

কিন্তু বৃহস্পতিবার লোকসভায় বিলটি পেশ করার পর রবিশঙ্কর প্রসাদ বলেন, দেশে লিঙ্গ বৈষম্য দূর করতে এই আইন অত্যন্ত জরুরি। ২০১৭ সালে শীর্ষ আদালত এই প্রথা নিষদ্ধ ঘোষণা করার পরেও দেশে একের পর এত তিন তালাকের ঘটনা ঘটে চলেছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দেশে ৫৭৪টি তিন তালাকের ঘটনা ঘটেছে।

তিন তালাক বিলে জামিন অযোগ্য ধারা হলেও অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জামিনের আবেদন জানাতে পারবেন। জামিন অযোগ্য ধারা হলে পুলিস জামিন দিতে পারবে না ঠিকই তবে ম্যাজিস্ট্রেট চাইলে জামিন দিতে পারেন।

স্ত্রীর কাছ থেকে বয়ান শোনার পরেই জামিন পেতে পারেন স্বামী। লিঙ্গ বৈষম্য দূর করতে এই আইন কার্যকর করা অত্যন্ত জরুির বলে জানিয়েছেন তিনি। তাই সাংসদদের উচিত এই বিলে সমর্থন জানানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ