বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

বাড্ডায় রেণু হত্যায় আরও ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় আরও পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। তারা হচ্ছেন, রাজু আহমেদ, মুরাদ, বিল্লাল, আসাদুল ইসলাম ও সোহেল রানা।

গতকাল বুধবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, গণপিটুনির ভিডিও ফুটেজ দেখে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচ জনকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, রেণু হত্যা মামলায় এর আগে আরও সাত জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হল।গুজব ছড়ানো নারীকে খুঁজছে পুলিশ। এ ঘটনার প্রধান হোতা হৃদয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ গণপিটুনিতে অংশ নেওয়া কয়েকজনের নামও প্রকাশ করেছে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে পিটুনি দিলে তার মৃত্যু হয়।

রেনুকে হত্যার জন্য পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও অফিস সহকারী জান্নাতুল ফেরদাউসকে দায়ী করেছেন। এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ থেকে ৫শ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ