বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

ইসরায়েলের ছড়ানো মৃত্যুর গুজব উড়িয়ে জনসমক্ষে এলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ও ইসরায়েলের কয়েকটি পত্রিকায় গুজব ছড়ানো হয়েছিল ‘তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান ইন্তেকাল করেছেন।’ বিষয়টিতে তুরস্ক বিবৃতি দিলেও এরদোয়ান জনসমক্ষে আসেননি।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতদিন পর আজ বৃহস্পতিবার মৃত্যুর গুজব উড়িয়ে প্রকাশ্যে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এরদোগানকে আজ তুরস্কের সুপ্রিম কোর্টের একজন নতুন বিচারকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে। অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের সঙ্গেও বৈঠক করেন এরদোগান। অনুষ্ঠানের বেশিকছু ছবিও তুর্কী প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে আরব ও ইসরায়েলের পত্রিকা একে অপরের বরাত দিয়ে এরদোয়ানের মৃত্যুর খবর প্রকাশ করে। মুসলিম জাহানের শীর্ষ এই নেতার মৃত্যুর সংবাদে তুরস্কের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।

আরব ও ইসরায়েলি পত্রিকাগুলো জানিয়েছিল, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন রিসেপ তায়িপ এরদোয়ান। রাষ্ট্রীয় স্বার্থে তার মৃত্যুর খবরটি গোপন রাখা হয়েছে। অবশেষে জনসম্মূখে এসে মৃত্যু বিষয়ক অনেক প্রশ্নের উত্তর দিলেন জনপ্রিয় এই রাষ্ট্রপ্রধান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ