শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

স্বাস্থ্য ভালো রাখে যে ৩টি খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন তিনটি খাবার খেতে পারেন। এ খাবারগুলো রোগ প্রতিরোধের পাশাপাশি আপনার ত্বক ঝকঝকে রাখতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তাহলে সবার আগে দরকার একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য তালিকা।

স্বাস্থ্যের জন্য উপকারি এবং ওজন কমাতে সহায়ক এমন খাবার পছন্দ করে বেছে নেয়া বেশ কঠিন। শুধু খাবার খেলেই তো হলো না, জানতে হবে কোন খাবারে রয়েছে আপনার শরীরের উপযোগী পর্যাপ্ত ভিটামিন, ফাইবার, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিপদার্থ। ওজন নিয়ন্ত্রণে রাখতে এমন কিছু খাবার রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে।

সবুজ শাকসবজি: তাজা ও সবুজ শাকসবজি আপনার খাবারের পরিমাণ বাড়ানোর দুর্দান্ত উপায়। সেটাও একটুও ক্যালরি না বাড়িয়ে। সবুজ শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টসমূহের পাশাপাশি ভিটামিন এবং খনিজে ঠাসা। যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ভালো চুল এবং ত্বকের জন্য অপরিহার্য। এগুলো ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট ভরা রাখে অনেকক্ষণ।

ডিম: ডিমে আছে উচ্চমানের প্রোটিন এবং সুস্থ ফ্যাট। ডিম ক্রমাগত এইচডিএল বা ‘ভালো’ কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যা অনেক রোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, ব্রেকফাস্টে ডিম খেলে ক্যালরি কম হয় এবং ওজন হ্রাস করতে সাহায্য করে।

বাদাম: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসহ স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি অক্সিডেন্টস বাদামে বেশি পরিমাণ থাকে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং হৃদরোগের বিরুদ্ধেও সুরক্ষা দেয়। বিভিন্ন বাদাম যেমন কাজুবাদাম, আমন্ড, পেস্তা, আখরোট ইত্যাদি প্রচুর পরিমাণে পুষ্টির উৎস। বাদাম কম কার্বোহাইড্রেট খাদ্য হিসেবে গণ্য করা হয়।

-এএ