শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিলেটে বন্যার্তদের মাঝে সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি চাল, দু’কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার সোয়াবিন, এক কেজি লবণ, খাবার স্যালাইন ইত্যাদি।

সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি ও সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাগবে ত্রাণ কার্যক্রম আরও বেশী পরিমাণে পরিচালনা করার জন্য সরকার ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিন রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ আব্দুল হাসিম, দক্ষিন রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ উজ্জামান সাচ্ছা, মাওলানা আবুল হোসাইন, হাফেজ মাওলানা ফায়সাল আহমদ, হাফেজ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ দিন কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও, ছামারা কান্দি, হোড়ার পার, মুরারগাঁও, সুন্দাউরা, পুর্ণছগ্রাম, আন্দুড়াকান্দি, দরাকুল ইত্যাদি গ্রামের বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ