শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

ইরানে যুক্তরাষ্ট্রের ১৭ গুপ্তচর আটক, কয়েকজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে সক্রিয়ভাবে কাজ করা ১৭ জন পেশাদার গুপ্তচরকে আটক করেছে ইরান।

গত সোমবার ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের ডেইলি সাবাহ জানায় গত ১৮ জুন তাদের আটক করা। এদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডের সাজাও দেয়া হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স জানায়, গুপ্তরচরদের আটকের খবর নিশ্চিত করে সোমবার এক সংবাদ সম্মেলনে তেহরানের গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, দেশটিতে আটককৃতরা সবাই ইরানের নাগরিক। এরা যুক্তরাষ্ট্রের হয়ে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও স্থাপনায় কাজ করতো।

তিনি আরও বলেন, সিআইএর হয়ে কাজ করা এসব গুপ্তচরকে ইরানের পরমাণু গবেষণা, অর্থনৈতিক, সামরিক ও সাইবার স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় নিয়োজিত ছিল। তবে তারা সবাই আলাদাভাবে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতো। এদের একজনের সঙ্গে অন্যজনের কোন যোগাযোগ ছিল না।

গুপ্তরচর হিসেবে গ্রেপ্তারকৃত এসব ইরানি নাগরিকদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে ঠিক কতজনকে এ শাস্তি দেয়া হয়েছে তা ওই গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেননি। অন্য গুপ্তচরদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কেও কিছু বলেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ