বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

ভারতে মুসলিমদের উপর নির্যাতন রুখতে মাইনোরিটি কমিশনে ডেপুটেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে সাম্প্রদায়িক শক্তির উত্থানের পর থেকে সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা বেশি নির্যাতিত হচ্ছে। উত্তর ভারতের ছোয়া শান্ত বাংলায় লাগতেই সংখ্যালঘু দপ্তরে ডেপুটেশন দিলো প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন। সংখ্যালঘুদের নিরাপত্তা, নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য ও অপরাধীদের আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের রাজ্য সভাপতি জনাব সিয়ামত আলি বলেন- উত্তর ২৪ পরগনার কাকিনাড়া, ভাট পাড়া সহ একাধিক জায়গায় পুলিশের উপস্থিতিতে সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন করা হয়েছে। মুসলিমদের দোকান লুট করা হয়েছে। মসজিদের সামনে বোমা হামলা চালিয়েছে। অপরাধিরা পুলিশের সামনেই ঘুরছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’

এছাড়া রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের উদ্বেগের কথা বলতে যেয়ে বলেন- রাজ্যের বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম না বলায় ও মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। তাই আমরা দাবি জানাচ্ছি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকায় যেয়ে অত্যাচারিত দের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

PYF রাজ্য সভাপতি ছাড়াও আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন- সুখনন্দ সিং আলুয়ালিয়া, মাওলানা জাকির হোসেন, মিজানুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ