বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

পাস্তুরিত দুধের পরীক্ষার ফল আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টসহ ৭ টি পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে আইসিডিডিআরবি, বিসিএসআইআর ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউট।

আজ মঙ্গলবার প্রতিবেদন দেয়ার কথা থাকলেও জনস্বাস্থ্য ইন্সটিটিউট সময় চেয়ে আবেদন করেছে। এর আগে গত ১৪ জুলাই, বিএসটিআই এর নিবন্ধিত সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ফরমালিন, ডিটারজেন্টসহ কোনো ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষা করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

ল্যাবরেটরির প্রতিনিধিদের উপস্থিতিতে বাজার থেকে দুধের নমুনা সংগ্রহ করে এক সপ্তাহের মধ্যে নির্ধারিত চারটি ল্যাবে পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়।

এছাড়াও দুধে অ্যান্টিবায়োটিক-ডিটারজেন্ট আছে কি না তা পরীক্ষার সক্ষমতা অর্জন করতে বিএসটিআই এর ল্যাবরেটরির কি পরিমাণ সময় ও অবকাঠামো প্রয়োজন সে বিষয়েও একটি কর্মপরিকল্পনা আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ