শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ৪, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীয় বজ্রাঘাতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পৃথক ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সাঈদ (১৩), নুরুল ইসলাম (৪৩), রবিউল (২৮), আব্দুল জব্বার (৪৫)। তাদের সকলের বাড়ি রানীশংকৈল উপজেলার জগদল ও আলসে গ্রামে।

পুলিশ জানায়, দুপুরে নুরুল, রবিউল, জব্বারসহ ১০ জন বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি এলাকার একটি আমবাগানে কাজ করছিল। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলে রবিউল মারা যান। আহতদের বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

এদিকে রানীশংকৈলের আলসে গ্রামে খেলা করতে গিয়ে আবু সাঈদ বজ্রাঘাতে মারা যান। বালিয়াডাঙ্গী থানার ওসি মাসাব্বেরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ