মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

গ্রিস থেকে বাংলাদেশি-পাকিস্তানি ১৯ জিম্মি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসের উত্তরাঞ্চলে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসন প্রত্যাশী জিম্মি ১৯ কে উদ্ধার করেছে দেশটির পুলিশ। মুক্তিপণের জন্য উত্তরাঞ্চলীয় ভোলভি শহরের একটি গুদামে তাদের আটকে রাখা হয়।

গতকাল সোমবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পাচারকারী দলের এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিসের পুলিশ।

তারা জানান, তুর্কি সীমান্তবর্তী বন্দর নগরী থেসালোনিকি দিয়ে প্রবেশের জন্য পাচারকারীদের মোটা অংকের টাকা দিয়েছিল অভিবাসন প্রত্যাশীরা।

তবে ভোলভি শহরে তাদের আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে পাচারকারীরা মুক্তিপণ দাবি করে বলে জানায় নিরাপত্তা বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ