মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

আফগানিস্তানে লাগাতার সহিংসতার অবসান চায় ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

আফগানিস্তানে লাগাতার সহিংসতার অবসান চায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি গাড়িবোমা বিস্ফোরণে দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকায় একজন নিরাপত্তাবাহিনীর সদস্যসহ মোট চারজন নাগরিক নিহত হওয়ায় সংস্থাটি এ আহবান জানিয়েছে।

গতকাল সোমবার সৌদিআরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদরদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়,আফগানিস্তানে এসব সহিংসতা ও চলমান আত্মঘাতী বোমাহামলার ব্যাপারে ওআইসি গভীরভাবে উদ্বিগ্ন-এজন্য দেশটিতে লাগাতার সহিংসতার অবসান চায় ৫৭ টি মুসলিম দেশের সমন্বয়ক এ আন্তর্জাতিক সংস্থাটি।

অনুরূপভাবে সকল আফগান নাগরিককেও সহিংসতা মুকাবেলায় কঠোর ধৈর্য ধরার এবং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে।

তাছাড়া, বিগত সময়ে নিহত নাগরিকদের জন্য আফগান সরকার ও জনগণকে আল্লাহর রহমত কামনা করে দোয়া করার আহবান জানানো হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে দ্রুত আরোগ্য লাভ করে, সে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ওআইসির পক্ষ থেকে।

উল্লেখ্য, গত তিন সপ্তাহেই আত্মঘাতী হামলাসহ অন্যান্য সহিংসতায় আফগানিস্তানে অন্তত ১৬০ জন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ