মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

ভারতে বজ্রাঘাতে নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশে বজ্রাঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। রোববার প্রদেশটির বিভিন্ন জেলায় বজ্রাঘাতে তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন কানপুরের, ৪ জন ঝানসির, হামিরপুরের ৩ জন, ফতেহপুরের ২ জন, জালাউনের ১ জন এবং চিত্রাকোটের ১ জন। বাকিদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার বিহারে বজ্রপাতে ৮ শিশু নিহত হয়। এছাড়া আহত হয় আরও ১০ জন। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার দুপুরে ধনাপুর গ্রামের কয়েকজন শিশু স্থানীয় একটি মাঠে খেলছিল। তখন হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়। মাথা বাঁচতে সবাই দৌড়ে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেয়।

কিছুক্ষণ পর একটি বাজ পড়ে ওই গাছের ওপর। এতেই মৃত্যু হয় ৮ শিশুর। এছাড়া আহত হয় আরও ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ