বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

নবজাতক শিশুকে ড্রেনে ফেললেন মা, বাঁচালো কুকুর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হরিয়ানায় এমন বিস্ময়কর ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, পলিথিন পেঁচিয়ে একটি নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দেন এক নারী। সঙ্গে সঙ্গে কয়েকটি কুকুর শিশুটিকে ড্রেন থেকে টেনে তুলে তার প্রাণ বাঁচায়।

জানা যায়, যে স্থানে শিশুটিকে ফেলে দেয়া হয় সে স্থানের সিসিটিভি ছিলো। ভিডিওতে দেখা যায়, এক নারী ব্যাগে করে এনে শিশুটিকে ড্রেনে ফেলে দেন। পরে কয়েকটি কুকুর ব্যাগটি ড্রেন থেকে তুলে উপরে এনে ঘেউ ঘেউ করতে থাকলে স্থানীয়রা বিষয়টি পুলিশে জানায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে নারীটি শিশুর মা ছিলেন।

হাসপাতালের চিকিৎসক বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। হরিয়ানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে। যে মহিলা এ ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ