শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জামালপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তঘেষা ডুমুরতলা গ্রামে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া (৩২) শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মাহাবুবুল আলম বলেন, ‘ভোরে ডুমুরতলা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। শিপন পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ ও আহত হয়। তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল, পাইপগান ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘শিপন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। সে অনেকটা দুর্ধর্ষ প্রকৃতির ছিল। তার বিরুদ্ধে সদর থানায় এখনও ৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছিল।’ মুন্সীরচর গ্রমবাসীরা জানান, শিপনের বিরুদ্ধে তার মা ও চাচাকে হত্যার মামলাও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ