বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

এবার ধামরাইয়ে গণপিটুনিতে ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ধামরাই উপজেলায় পৃথক স্থানে দুই ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শরীফুল ইসলাম (২৬) ও আবুল কালাম আজাদ (২৪)।

গতকাল রোববার দিবাগত রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম ও আটিমাইটান এলাকায় এ দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ ও উপজেলার আটিমাইটান গ্রামের মো. আবদুর রহমানের ছেলে মো. শরীফুল ইসলাম।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আবুল কালাম আজাদের সঙ্গে স্থানীয় মুদি দোকানদার সাইফুল ইসলামের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল।

গত রোববার রাত ১০টার দিকে আবুল কালাম আজাদ সাইফুলের স্ত্রীর সঙ্গে দেখা করতে তার ঘরে যায়। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে সাইফুলকে ডেকে আবুল কালাম আজাদকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এ সময় তার হাত-পা ভেঙে ফেলে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ছয়জনকে এ ঘটনায় আটক করা হয়েছে,  মো. সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা আক্তার, তোফাজ্জ্বল হোসেন, মো. ফরহাদ হোসেন, মো. শহিদুল ইসলাম সহিদ ও সাইজুদ্দিন ওরফে সাইজা।

রোববার দিনগত রাতে মো. শরীফুল ইসলামকে পিটিয়ে হত্যার পর মরদেহটি কৃষি মাঠে ফেলে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে পুলিশ বিষয়টিকে রহস্যজনক বলে মনে করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ