মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

এবার ছেলেধরা সন্দেহে ভারতে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতের আলিপুরদুয়ারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া গণপিটুনির ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোরে ছেলেধরা সন্দেহে পূর্ব ভোলাডাবরি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে রাতে বাদলনগরে এক বৃদ্ধাকে মারধর করা হয়। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ছেলেধরা সন্দেহে আলিপুরদুয়ারে একের পর এক গণপিটুনির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। রীতিমতো মাইকিং করে চলছে প্রচার। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। সোমবার ভোরে আলিপুরদুয়ার পূর্ব ভোলডাবরি এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধেই শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই ছেলেধরার আতঙ্ক ছড়াচ্ছে আলিপুরদুয়ারে। শুধুমাত্র সন্দেহের বশে গণপিটুনির ঘটনা ঘটছে। গত মঙ্গলবারই গণপিটুনির ঘটনায় রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিয়েছিল আলিপুরদুয়ার শহর।

আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে জনগণের রোষের মুখে পড়তে হয়েছে পুলিশ কর্মকর্তাদের। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতেও। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ