বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ঈদে ৬ দিন মহাসড়কে ভারী যানবাহন নিষিদ্ধ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে চাপ কমানোর জন্য ঈদের আগের তিন দিন ও পরের তিনদিন ট্রাক-লরি-কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগে এক সপ্তাহ ও পরের তিনদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকার কথাও জানান তিনি।

আজ সোমবার (২২ জুলাই) সচিবালয়ে ঈদে সড়ক বিভাগের প্রস্তুতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

এ সময় আমাদের প্রস্তুতি, মহাসড়কের অবস্থা ভালো, আগের যেকোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কের কারণে যানজটের কারণ সৃষ্টি হবে না। দেশের বন্যা কবলিত এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। তবে মহাসড়কগুলোতে কোথাও সমস্যা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই।

‘এভরি হাইওয়েজ ইন গুড সেইফ, রাইট অ্যাট দ্য মোমেন্ট। সামনে ভালো থাকবে, এটাই আমরা আশা করছি,’ যোগ করেন সেতুমন্ত্রী।

ঈদুল আজহাতে যত্রতত্র পশুর হাট বসানোর কারণে সড়কে সমস্যা হয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেটা করা যাবে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

হাইওয়ের পাশে যেন পশুর হাট না বসে, রাস্তার ওপর ও রাস্তার আশেপাশে। ঢাকা সিটিতেও সিটি করপোরেশন পশুরহাট বসানোর ব্যাপারে যাতে শৃঙ্খলার মধ্যে থাকে, জনদুর্ভোগ না হয়, সে ব্যাপারে তাদেরকে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে। আশা করি তারা গতবারের মতো এবার বিষয়টি দেখবেন।

সেতুমন্ত্রী বলেন, বিজিএমইএ-কে আমরা বলেছি, ঈদুল ফিতরের মতো এবারও যতোটা সম্ভব বিআরটিসির বাস দিয়ে সহযোগিতা করবো। তবে তারা যেন গার্মেন্টস ধাপে ধাপে ছুটি দেওয়া হয়, সে ব্যাপারে তাদের যে দায়িত্ব সেটি যথাযথ পালন করেন। আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। গতবার ৪০টি বাস দেওয়া হয়েছিল। বাস আছে আমরা দিতে প্রস্তুত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ