সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

‘জয় শ্রীরাম’ না বলায় ফের মুসলিম যুবককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও ভারতের ঔরাঙ্গাবাদে ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় ইমরান ইসমাইল প্যাটেল নামের এক মুসলিমকে বেধড়ক মারধর করে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত।

ভারতীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়, গত শুক্রবার ঔরাঙ্গাবাদের বেগমপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকালে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল প্যাটেল নামের ওই ব্যক্তি। সে সময় বেগমপুরা এলাকার হাডকো কর্নারে তার রাস্তা আটকায় ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। এরপর তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়। ইসমাইল ‘জয় শ্রীরাম’ বলবে না জানালে সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়।

এ সময় ইসমাইলকে মার খেতে দেখে গনেশ নামে এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা এগিয়ে আসে। তারা ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।‌‌ গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশের ইন্সপেক্টর মধুকর সাভান্ত জানিয়েছেন, আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ