মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

'ফিলিস্তিনিদের শুধু শ্রমিক ভাবলে ভুল হবে, তাদের আলাদা রাজনৈতিক পরিচয় আছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাসরত ফিলিস্তিনিরা অভিবাসী ও শুধু কাজের শ্রমিক না, বরং তাদের আলাদা রাজনৈতিক পরিচয় আছে-এজন্য তাদের সঙ্গে সেভাবেই বোঝাপড়া করতে লেবাননের প্রধানমন্ত্রী রফিক আল হারিরীকে অনুরোধ জানিয়েছে হামাস।

শুক্রবার (১৯ জুলাই) লেবাননের প্রধানমন্ত্রীর রাজনৈতিক অফিস সহকারী ইজ্জত আর রুশকের সঙ্গে সাক্ষাতের সময় হামাসের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী বরাবর এই অনুরোধ জানায় বলে খবর প্রকাশ করেছে দুনিয়া আল ওতান।

পত্রিকাটি জানিয়েছে, সম্প্রতি লেবাননের শ্রম মন্ত্রণালয় ফিলিস্তিনিদের উপর সেদেশে কাজ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করায় হামাস এই অনুরোধ জানিয়েছে।

এ প্রসঙ্গে ইজ্জত আর রুশক বলেছেন, পরবর্তীতে ফিলিস্তিন এবং লেবাননের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও লেবাননে বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপারে দেশটির অবস্থানের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী হারিরীর সঙ্গেও হামাসের প্রতিনিধিদলটি মতবিনিময় করেন।

তিনি জানান,তাদের প্রধানমন্ত্রী রফিক আল হারিরী প্রতিনিধিদলের দাবিগুলো বুঝতে পেরেছেন এবং তা এখন একান্তই লেবানন সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে।

এই সাক্ষাতে হামাস আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিদলে ছিলেন,আরব এবং ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্ক বিষয়ক অফিস সদস্য উসামা হামদান ও আলি বারাকাহ, লিবাননের হামাস প্রতিনিধি আহমাদ আব্দুল হাদী এবং ফিলিস্তিন-লেবানন যৌথসংলাপ কমিটির প্রধান হাসান মানয়ামানাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ