তানভীর সিরাজ ♦
একটি দেশ, একটি সমাজ, একটি পরিবার এবং ব্যক্তিজীবন ও সামাজিক জীবনকে সুরক্ষা, সুস্থ ও সুন্দর রাখা সামাজিক জীব হিসেবে আমাদের দায়িত্ব। মানবতার ধর্ম ইসলাম তাই শিক্ষা দিয়েছে।
প্রতিটি সৃষ্টির নিরাপত্তারক্ষী হিসাবে ইসলাম একজন মানব ও দানবের মানবতাকেই নির্ধারণ করেছে। সুতরাং প্রত্যেকের মানবতাই নিজ নিজ রক্ষীবাহিনী হিসেবে কাজ করবে।
নিজের ক্ষমতা অক্ষত রাখতে অন্যায়ভাবে একজন মানুষকে যেমন অপরাধী বলে সাব্যস্ত করা যায় না, নিজের শখ মিটাতে স্বাধীনচেতা পাখিকে যেমন বন্দি করে রাখা যায় না, তেমনি নিজের কুপ্রবৃতির বসে অন্যের মা-বোন বা পরকীয়া চর্চা করতে কুদৃষ্টিরগুলি থেকে একটি দেশ, সমাজ, পরিবার এবং ব্যক্তি ও সামাজিকজীবনকে সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখা যায় না।
কারণ কালো টাকা যেমন সাদা করার কোনো সুযোগ নেই তেমনি বিধাতা যাকে পাপ বলেছেন তাকে পুণ্যের কাজ বলে ঘোষণা দেবে- সে আবার কে!
মেয়ে হলে ১৮ এর আগে আর ছেলে হলে ২১ এর আগে বিবাহবন্ধনে আবদ্ধ নিষেধ। এটি দেশীয় আইন। বিধাতার আইন হল সামর্থবান ছেলেমেয়েকে যথাসময় বিবাহের ব্যবস্থা করা, অন্যথায় অভিভাবকরা তাদের পাপের শাস্তিভোগ করবেন।
আপনি বাবা হলে আপনার অধীনস্থদের শরিয়ত সম্মত পরিচালনার দায়িত্ব আপনার, আপনি ভাই হলে আপনার বোনদের বেপর্দার মহামারি থেকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি স্বামী হলে আপনার স্ত্রীকে পর্দা- বেপর্দার পরকীয়ার প্রতিরোধ করা দায়িত্ব আপনার।
বলতে পারেন, তারা নেকাব আর বোরকা পরিধান করে পর্দা করছেই তো! তারা নেকাব আর বোরকা পরিধান করে পর্দা করে, আমিও তাই বলছি। তবে দুঃখের বিষয় যেটি সেটিই শিরোনামের উদ্দেশ্য।
এক সময় সব প্রতিষ্ঠানের মেয়েরা নেকাব আর বোরকা নামক ধর্মীয় পোশাক পরিধান করতো না, কিন্তু এখন! এখন স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির প্রায় ছাত্রীকে দেখা যায়, তারা ইসলামি পোশাক নেকাব আর বোরকা বেশ পরিধান করছে। তবে গতানুগতিক যে সমস্যার মহামারিতে মেয়েসমাজ দিনাতিপাত করছে তা খুব ভয়ংকর ও অপ্রতিরোধ্য মনে হয়।
তারা ধর্মীয় পোশাকাদি গায়ে দেয়ার পরও কি নিজ নিজ পবিত্র নারীত্ববোধ বহাল রাখতে পারছে, নাকি পশ্চিমা সভ্যতার ভারি বাতাসে তারাও ভেসে যাচ্ছে?
যদি ছাত্রীসমাজ আপন আপন পবিত্র