শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

স্ত্রীকে গলাকেটে হত্যা, থানায় গিয়ে যুবকের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরকীয়ায় জড়ানোর অভিযোগে রাজশাহীর পবায় স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক।

গত বৃহস্পতিবার উপজেলার কলার টিকর গ্রামে দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম রেন্টু আহমেদ ওরফে শরিফুল (৩৬)।

জানা যায়, প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর মাথায় আঘাত, পরে গলা ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন রেন্টু শরিফুল। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে পবার দামকুড়া থানায় গিয়ে হাজির হন। এরপর পুলিশকে তিনি জানান, স্ত্রী লাভলী বেগমকে (২৮) তিনি হত্যা করে এসেছেন। পুলিশ তখন তাকে আটক করে। এরপর রাতেই তার বাড়ি যায় পুলিশ।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, রেন্টুর অভিযোগ তার স্ত্রী পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাই তাকে হত্যা করেছেন তিনি। রেন্টু একজন নির্মাণশ্রমিক। তার দুটি সন্তানও রয়েছে। কয়েক বছর আগে একই উপজেলার সাইরপুকুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে তার বিয়ে হয়েছিল।

ওসি আরও বলেন, নিহত লাভলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেন্টুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লাভলীর বাবা বাবলু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ