শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরল বিশ্বাসে সরকারি কর্তারা দুর্নীতি করলে অপরাধ নয়: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, সিআরপিসি (প্যানাল কোড) অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না।

তিনি বলেন, সরল বিশ্বাসে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়াটা বড় কোনো সমস্যা নয়। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে, তা নিশ্চিত হতে হবে।

দুর্নীতি দমনের ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মের ভেতরে মানবিক ও সামাজিক মূল্যবোধ যদি গড়ে তোলা না যায়, তবে কোনো কিছুই টেকসই হবে না।

দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনো কিছুই গড়ে তোলা যাবে না। আর এ জন্য তাদেরকে প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে।

জেলা ও উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে শিক্ষা দেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করতে ডিসিদেরকে বলা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় ইকবাল মাহমুদ বলেন, আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ