বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে দরিদ্রদের তালিকায় দলিত ও মুসলিমরাই বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাষ্ট্রপুঞ্জের ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি এবং অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা ওপিএইচআই, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স বা এমপিআই ২০১৮ প্রকাশ করেছে।

রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে জানা যায়, ভারতে তফসিলি উপজাতির প্রতি দ্বিতীয়জন, তফসিলি জাতির প্রতি তৃতীয়জন, মুসলিম সমাজের প্রতি তৃতীয়জন এবং ১০ বছর বয়সের নিচে প্রতি পাঁচটি শিশুর মধ্যে দুজন দরিদ্র।

কোনও দেশের জনসংখ্যার ভিত্তিতে সেই দেশের ধনী দরিদ্রদের অনুপাত বলা হয় এমপিআই রিপোর্টে। মাল্টিডাইমেনশনাল শব্দের অর্থ শুধু রোজগারই নয়, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সম্পত্তি, জীবনযাপনের মান সব কিছু সংযুক্ত থাকে।

দেশের বিভিন্ন রাজ্যের ৬৪০ জেলাজুড়ে ওই সমীক্ষা করা হয়েছে। তারপর ২০০৫–০৬ এবং ২০১৫–১৬ সাল, এই ১০ বছর সময়ের মধ্যে সেই রিপোর্টকে তুলনা করা হয়েছে। রিপোর্ট বলছে দেশের ৫০ শতাংশ আদিবাসী, ৩৩ শতাংশ দলিত এবং ৩৩ শতাংশ মুসলিমই গরিব।

দেশের জনসংখ্যার মধ্যে ২৭ শতাংশই এমপিআই–এর মধ্যে বসবাস করে। তাদের মধ্যে ৩৪.৫ শতাংশ শিশু। রিপোর্টে যা আরও বেশি লক্ষ্যনীয় তা হল দেশের জনসংখ্যার ৮.৬ শতাংশ মানুষ অতি দরিদ্র। জনসংখ্যার মধ্যে অধিকাংশই দরিদ্র।

রিপোর্ট বলছে সারা বিশ্বের ১০৫ দরিদ্রতম দেশের মধ্যে ভারতের স্থান ৫৪ নম্বরে। এক্ষেত্রে শীর্ষ স্থান আফ্রিকা মহাদেশের নাইজার। এমপিআই তালিকার উপরে থাকা মানুষদের মধ্যে ১৫ শতাংশ মানুষকে গরিব বলা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ