বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৩ দিন কিছু খেতে দিতে না পেরে শিশুকে গলা টিপে মেরে ফেললেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের উত্তর প্রদেশে দারিদ্র্যতার কষাঘাতে পিষ্ট হয়ে নিজের চার মাসের সন্তান কে গলা টিপে মেরে ফেলেছেন এক মা। তিনি তিন দিন পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে কাজ খুজে কিংবা ভিক্ষা করে কোনো কিছু না পেয়ে এ জঘণ্য কাজটি করেছেন বলে জানিয়েছেন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, পুলিশ জানিয়েছে উত্তর প্রদেশের কানজ জেলার চাব্র মোতে একটি দরিদ্র পরিবারে এ ঘটনা ঘটেছে।

কয়েকদিন আগে শহিদ ওরফে কালী নামে এক ব্যক্তি চাকরি খোঁজা শুরু করেছিলেন। তার তিন সন্তানের জন্য অল্প কিছু খাবারও জোগাতে পারেননি তিনি। তার স্ত্রী রুহসসার তার তিন সন্তানকে নিয়ে স্বামীর অপেক্ষা করছিলেন। স্বামী টাকা পাঠাবে বলে অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি।

ঘরে সবার একই অবস্থা ছিলো। ক্ষুদায় কাতরাচ্ছে 8 মাস বয়সী ছেলে। তিন দিনের ক্ষুধার্ত সে। শুধু পানি পান করিয়ে রাখছিলো। তিনদিন পর আর যখন ক্ষুদা সহ্য করতে না পেরে অনবরত কাঁদছিলো। তখনই তার মা তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে গলা টিপে হত্যা করলো।

তার কলিজার টুকরো যেনো আর কষ্ট না পায় সেজন্যই নাকি এ কাজটি করেছেন তিনি। তাকে পৃথিবী থেকেই মুক্ত করে দিয়েছেন। পুলিশ ছেলেকে হত্যার দায়ে তাকে গ্রেফতার করেছে। বিষয়টি তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে। ডেইলি পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ