শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

সুদানে বিক্ষোভকারী ও জেনারেলদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির অভিনব চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের বিক্ষোভকারী ও ক্ষমতাসীন জেনারেলরা ক্ষমতার ভাগাভাগি বিষয়ে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্যদিয়ে দেশটি শাসনে একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরী হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের জোর দাবি জানিয়ে আসছে।

এএফপি’র এক সংবাদদাতা জানান, উভয় পক্ষ ‘রাজনৈতিক ঘোষণা’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাতে চুক্তিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এ চুক্তি স্বাক্ষর করেন।

ক্ষমতাসিন সামরিক পরিষদের উপ-প্রধান মোহাম্মাদ হামদান দাগালো এএফপি’কে বলেন, এ চুক্তি ছিল সুদানের একটি ‘ঐতিহাসিক মুহূর্ত।’

জেনারেলদের পক্ষ থেকে দাগালো চুক্তিটি স্বাক্ষর করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ