মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধ্বসে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধ্বসে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে আহত হয়েছে আরো অনেকে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জন বহুল ডোঙ্গরি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভবনটি ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন। এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া এখানকার স্থানীয় লোকেরাও এ ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ