শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শেরপুরে বন্যার পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে মাহিন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিন ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঘাগড়া সরকারপাড়া গ্রামের বাড়িতে শিশু মাহিনের মা রান্না করছিলেন। এ সময় মায়ের অজান্তে ঘরসংলগ্ন বন্যার পানিতে শিশু মাহিন পড়ে যায় এবং কিছুক্ষণ পর তার লাশ ভেসে ওঠে। পরে আত্মীয়স্বজন লাশ উদ্ধার করে।

হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ