বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুসলিমদের আচরণ পশুর সঙ্গে তুলনা করে তুমুল বিতর্কে বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও বিতর্কে  ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। উত্তরপ্রদেশের বাল্লিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং মুসলিম জনসংখ্যার কথা বলতে গিয়ে তাদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছেন।

এর আগেও মুসলিমদের নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন এ বিজেপি নেতা। মুসলিম বিরোধী মন্তব্যের জন্য পরিচিত এ বিজেপি বিধায়ক বলেন, আপনারা জানেন, মুসলিম ধর্মের অনেকেরই ৫০টি স্ত্রী আর ১০০টি সন্তান থাকে। তার মতেই এটাই মুসলিমদের ঐতিহ্য এবং এই প্রবণতা পাশবিক। সমাজে দু’টি বা চারটি সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

মুসলিমদের নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করলেন তার কোন ভিত্তি নেই। আর্থিক সামর্থ্য থাকলে মুসলিমদের মধ্যে চার বিয়ের প্রচলন রয়েছে। তবে সেই সংখ্যাও খুব কম। আর তিনি যেভাবে ৫০ স্ত্রী আর ১০০ সন্তানের কথা বললেন সেটাও খুব বিরল ঘটনা।

অথচ এর আগে গত বছর বিজেপির এ নেতা বলেছিলেন, হিন্দুত্বকে অটুট রাখতে প্রত্যেক হিন্দু দম্পতির ৫টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ