শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিদিশাকে এরশাদের বাসভবনে ঢুকতে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর পেয়েই ভেঙে পড়েন তার সাবেক স্ত্রী বিদিশা। এ সময় তিনি ভারতের আজমিরে অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে রাতেই তিনি আজমির থেকে ঢাকায় রওনা হন।

দেশে ফিরে আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে বারিধারায় অবস্থিত এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনে যান বিদিশা। এ সময় সন্তান এরিককে দেখতে চাইলে তাকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বিদিশা বলেন, প্রেসিডেন্ট পার্কে থাকা কিছু নিরাপত্তাকর্মী এবং পার্টির কিছু কর্মীরা আমাকে ভিতরে প্রবেশে বাধা দেয়। তখন আমি তাদের কাছে জানতে চাই, আমি কি আমার সন্তানকেও দেখতে পারবো না?

আমি তাদেরকে জানাই, আমার ছেলে এরিকের শারীরিক অবস্থা ভালো না। বাবার মৃত্যুতে সে অনেক কান্নাকাটি করেছে। সে এখন একা রয়েছে। তার সঙ্গে আমাকে দেখা করতে দেন। কিন্তু আমাকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ