মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জমিয়তের নতুন কমিটির শপথ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর নবনির্বাচিত সদস্যরা আগামী ২০ জুলাই  শনিবার রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে বাদ আসর শপথ গ্রহণ করবে।

রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ১৬জুলাই (মঙ্গলবার) শপথ অনুষ্ঠান ও নবনির্বাচিত কমিটির মিটিং ঘোষণা করে দলটি। রোববার নতুন করে তারিখ পরিবর্তন করে আগামী ২০ জুলাই শনিবার নির্ধারন করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিবৃতিতে নবনির্বাচিত সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবনির্বাচিত নগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও নবনির্বাচিত সাধারণসম্পাদক মাওলানা মুতীউর রহমান গাজীপুরী আহবান জানিয়েছেন৷

শপথ অনুষ্ঠানে জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব বাংলার মাদানী আল্লামা নুর হোসাইন কাসেমী সাহেব উপস্থিত থাকবেন বলে জানানো হয় বিবৃতিতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ