মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানি ছাত্রদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি জানিয়েছেন এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ।

আওযি রুবন নামের ওই প্রযুক্তিবিদের দাবি, ইরানি ছাত্ররা বাইরের দেশে পড়াশোনা করে আধুনিক সামরিক প্রযুক্তি রপ্ত করে তা ইরানে কাজে লাগাচ্ছে। ফলে ইরানি ছাত্রদের বাইরের দেশে পড়াশোনা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, ইরান সেই শক্তিই অর্জন করতে চায়। এজন্য তারা বিভিন্ন নিষিদ্ধ পদক্ষেপও গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না। ইরান সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ