বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভয়াবহ বন্যার কবলে নেপালে মৃত ৩০, ভারতে ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশে তীব্র বন্যায় বিপর্যস্ত জনজীবন। নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন। ভারতের বিহারে বন্যায় মৃতের সংখ্যা ১২ ছাড়িয়েছে।

আসামে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ মানুষ। দেশটির অন্যান্য অঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। এদিকে, চীনে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি।

তীব্র গরমের পর এবার ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে বন্যা। বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বিভিন্ন স্থানে গত পাঁচদিনে প্রবল বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। ঘটেছে প্রাণহানি। বহু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদস্থানে। ক্ষতিগ্রস্থদের সহায়তায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্ধ হয়ে গেছে অনেকস্থানের সড়ক যোগাযোগ।

উত্তরপ্রদেশে বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করছে গঙ্গা নদীর পানি। এতে তলিয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল।

আরেক রাজ্য আসামের ৩৩টি জেলার ২৫টিতেই দেখা দিয়েছে বন্যা। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ। আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ দিতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

ইতোমধ্যে সেখানে মাঠে নেমেছে সেনাবাহিনী। ত্রাণ সহায়তার কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় রাজধানী গুয়াহাটিও তলিয়ে গেছে। বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।

এছাড়া বাংলাদেশ সংলগ্ন আরেক রাজ্য মিজোরামেও বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট।

এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নেপালের ৭৭টি জেলার মধ্যে ২০ জেলা প্লাবিত হয়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় সৃষ্ট ভূমিধসে হতাহতের পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ