বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার রাজস্থানে গণপিটুনিতে খুন হলেন মুসলিম হেড কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার গণপিটুনিতে খুন হলেন রাজস্থানের রাজসমন্দ জেলার ভীম থানার ভারপ্রাপ্ত হেড কনস্টেবল আব্দুল গণি। শনিবার এক দল জনতা পিটিয়ে খুন করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, ভিলাওয়ারের জাহাজপুর এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী আব্দুল গণিকে জমি সংক্রান্ত মামলা তদন্তের জন্য সেখানে পৌঁছালে তার উপর হামলা চালানো হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে লাঠি এবং রড দিয়ে আক্রমন করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।

ভীম থানার স্টেশন হাউস অফিসার লাবুরাম বলেন, “জমি দখল করে জড়িত দলগুলোর সাথে কথা বলার সময় সেখানে একটি বিতর্ক তৈরি হয়েছিল এবং অজ্ঞাত ব্যক্তিরা গনির উপর আক্রমণ করেছিল”।

উদয়পুরের রেঞ্জ আইজি বিনিতা ঠাকুর বলেন, “এটি মব লিঞ্চিং এর ঘটনা নয়। ঘটনাটি গ্রামে ঘটেনি, কিন্তু পুলিশ মেন রাস্তায় পৌঁছে গেলে তাকে আক্রমণ করা হয়। মনে হচ্ছে ৩ বা ৪ জন মানুষ তাকে আক্রমণ করেছে। ”

উল্লেখ্য, ২০১৭ সালে ‘লাভ জেহাদ’-এর নামে মালদার শ্রমিক আফরাজুলকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় শিরোনামে এসেছিল রাজস্থানের এই রাজসমন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ