বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

আসামে ১০ মুসলিম কবির বিরুদ্ধে পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে নাগরিকত্ব তালিকা-এনআরসিএ থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষ। যাদের অধিকাংশ মুসলিম অধিবাসী। নাগরিকত্ব হারানো দুর্ভাগা এসব মানুষকে নিয়ে কবিতা লিখেছিলেন ১০ জন কবি। এতেই পুলিশ কর্তৃক মামলার আসামী হলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার রাজ্য পুলিশ এই ১০ কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তারা প্রত্যেকেই বাঙালি মুসলিম কবি। মূলত ‘মিঞা’ উপভাষায় কবিতা রচনা করে থাকেন তারা। তাদের কবিতায়, এনআরসি থেকে বাদ পড়া মুসলিমদের দগদগে ঘা ফুটে উঠেছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার জানান, ওই কবি এবং সামাজিক কর্মীদের বিরুদ্ধে আইপিসি ১২০বি, ১৫৩এ, ২৯৫এ এবং ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার ধর্মেন্দ্র কুমার দাস।

আসাম প্রদেশের মুসলিম কবি কাজী সারওয়ার হোসেনের লেখা একটি কবিতাকে ঘিরে প্রথম অভিযোগের আঙুল উঠে। অভিযোগটি জানিয়েছিলেন প্রণবজিত দোলোই নামের এক ব্যক্তি।

প্রণবজিতের অভিযোগ, “ওই কবিতায় বিশ্ববাসীর কাছে আসামের মানুষকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি রাজ্যের আর্থসামাজিক পটভূমিতে রীতিমতো আঘাত করছে। কবিতার মূল ভাববস্তু আসলে রাজ্যের মানুষকে সরকার তথা সিস্টেমের বিরুদ্ধে উসকে দেওয়া।”

অভিযোগ এসেছে আবদুল কালাম আজাদ নামের আর এক কবি এবং সমাজকর্মীর নামেও। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কি সাধারণ মানুষের সত্যিকারের অসুবিধা নিয়ে লেখার কোনো স্বাধীনতা নেই?”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ