বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফয়’স লেকে হোটেলে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম - খোকেন দত্ত (৫৫) । তিনি মোটেল-৬ স্বর্ণালী নামের ওই হোটেলে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার সাব-ইন্সপেক্ট মাহবুব গণমাধ্যমকে জানান, মোটেল-৬ স্বর্ণালী হোটেলের তিন তলায় ৩১৩ নম্বর রুমে অগ্নিকাণ্ডটি ঘটে। সে সময় খোকেন দত্ত ওই কক্ষে ঘুমাচ্ছিলেন।

তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় বলেও জানান তিনি।

মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই হোটেলে উদ্ধার অভিযান চালায়। এসময় খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ