বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।

সফরসূচি অনুযায়ী, আজ (১৩ জুলাই) বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

রোববার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোজসভায় যোগ দেবেন তিনি। রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন।

সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষে সোমবার সন্ধ্যায় ফিরে যাবেন লি নাক-ইয়ন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ