বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫৫ হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখনো হজযাত্রীদের বিমানের টিকিট ও বাড়ি ভাড়া না করায় ৫৫ হজ এজেন্সিকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে আশকোনায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ৯টি হজ এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের নোটিশের কোনো জাবাব দেয়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সব এজেন্সিকে ১৫ জুলাইয়ের মধ্যে টিকিট ও বাড়ি ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যাত্রীদের সমস্যা এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে আরও আলোচনা হবে।

এদিকে, হজযাত্রার নবম দিনে ১৩টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দু'একটি ফ্লাইট ছাড়তে কিছুটা বিলম্ব হলেও বাকি ফ্লাইটগুলো যথাসময়ে ছেড়ে গেছে। কোনো ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে যাত্রা করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ