সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

যুক্তরাষ্ট্রের বাধা পেরিয়ে রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ পৌঁছাল তুরস্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর প্রথম চালান আজ তুরস্কে পৌঁছেছে। তুরস্কের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রবাহি প্রথম চালানটি বুঝে নিয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান দেয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা তাসনিম ওই বিবৃতি উল্লেখ করে আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান দেয়ার প্রক্রিয়া শেষ হলে এগুলোর ব্যবহারের কাজ শুরু হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, তুরস্ক নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। শত্রুদের আক্রমণ প্রতিহত করতেই এগুলো ব্যবহার করা হবে বলে তিনি জানান।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলে আমেরিকা তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি বন্ধ করে দেবে এবং আঙ্কারার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও হুমকি দিয়েছিল। কিন্তু তুরস্ক নিজেদের নিরাপত্তাবলয় বৃদ্ধি করার জন্য সেই হুমকিকে উপেক্ষা করে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ