বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিদ্রোহী প্রার্থী ও মদদদাতাদের বহিষ্কারের সিদ্ধান্ত আ.লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলীয় পদে থেকে বিগত উপজেলা নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা পদ হারাচ্ছেন। শিগগিরই এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। বিদ্রোহের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারলে দল থেকেও বহিষ্কার হবেন। আর যেসব মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল নেতা দলের বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়েছেন তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।

এই আলোচনা শেষে আসছে শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচির বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন, ৮ আগস্ট শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন, ১৫ আগস্ট শোকদিবস পালন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, ২৪ আগস্ট নারীনেত্রী বেগম আইভী রহমানের মৃত্যুবার্ষিকী পালন। আওয়ামী লীগের পাশাপাশি দলের অঙ্গ-সংগঠনগুলোকেও শ্রদ্ধার সঙ্গে শোকের মাসের কর্মসূচি পালনের বিষয়েও নির্দেশনা দেন শেখ হাসিনা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ