শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

পদ্মা সেতুতে মানুষের কাটা মাথা গুজবে চাঁদপুরে এক ব্যক্তিকে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে গলা কাটা, বস্তাওয়ালা কিংবা ছেলেধরা ভেবে মনু মিয়াকে (৪০) বেধরক মারধর করেছে স্থানীয় জনতা।

গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মনু মিয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম দুলু মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনু মিয়া মানসিক ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শী কাউসার জানায়, চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ইচলী কলোনি এলাকায় একজন ব্যক্তি ভিক্ষা করার জন্য প্রবেশ করে। পরে স্থানীয় কয়েকজন তাকে ছেলেধরা ভেবে মারধর করতে করতে চাঁদপুর-রায়পুর সড়ক সংলগ্ন কাদির গাজী মার্কেটের কাছে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক দিলিপ কুমার জানান, বৃহস্পতিবার সকালে গাছতলা এলাকা থেকে ৯৯৯ তে ফোন করে ছেলে ধরা আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। পরে আমরা গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে এমন কুসংস্কার ও ভিত্তিহীন গুজবে মেতেছে নেটিজেনরা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর ও পদ্মাসেতু কর্তৃপক্ষের বিবৃতিতে এমন গুজব ছড়ানো থেকে অনেকটাই সরে এসেছেন সচেতনরা। এমন গুজব ছড়ানোদের গ্রেফতারে নেমেছে আইনশৃংখলা বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ