সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

এক প্যাকেট আঙুরের দাম ১১ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঙুরের একটি প্যাকেট, যার ওজন সর্বসাকুল্যে ৫০০ গ্রামও নয়। দাঁড়িপাল্লায় তুললে ৪৮০ গ্রাম। থোকায় গুনেগুনে ২৪টি আঙুর। এর দাম বাজারে কত হতে পারে? হাজার টাকা বা দুই হাজার টাকা। তার বেশি হওয়ার কথা নয়।

কিন্তু এই আঙুর সেই আঙুর নয়। সবাই যে নাম শুনেছেন, তাও নয়। এই আঙুর 'রুবি রোমান' নামে পরিচিত। আঙুর হিসেবে অত্যন্ত রসালো। আর দাম?

এক প্যাকেট আঙুর ১.২ মিলিয়ন ইয়েন। টাকার হিসাবে প্রায় ১১ লাখ টাকা। গত মঙ্গলবার, জাপানের এক নিলামে এই দরেই বিক্রি হয়েছে একথোকা রুবি রোমান। কিনেছেন জাপানি 'হট স্প্রিং ইনস'র ম্যানেজার।

‘রুবি রোমান’ জাতের আঙুরগুলো রুবি পাথরের মতই মূল্যবান। পাওয়া যায় একমাত্র জাপানের ইসিকোয়ায়। স্বাদ এতটাই মিষ্টি, আর সুন্দর যে কেউ আবার খেতে শুরু করলে থামতে চায় না। তবে এত দামী যে খুব কম লোকের সৌভাগ্য হয়েছে রুবি রোমান খাওয়ার।

এটি বিশ্বের সবচাইতে দামি আঙুর। এর এক একটির আকার একটি পিংপং বলের সমান বড়। জাপানে রুবি রোমান নামের ঐতিহ্যবাহী এই আঙুরটি মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, রুবি রোমান আঙুরের চাষ শুরু হয় ১৯৯২ সালে, জাপানের ইশিকাওয়া অঞ্চলে। দীর্ঘ এক যুগ পর অর্থাৎ ২০০৪ সালে এটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। ২০০৮ সালে প্রথমবারের মত এটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। এরপর থেকে প্রতি বছরই এর মূল্য বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং একই সঙ্গে জনপ্রিয়তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ