সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

এক নারীর দুই স্বামী, এলাকায় চাঞ্চল্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীর দুই স্বামী নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সুষ্টি হয়েছে। এ ঘটনায় ওই নারীর দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই সংসারে দুটি সন্তানও রয়েছে তার।

বিরমপুর থানায় উপপরিদর্শক (এসআই) আকমল হোসেন জানান, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিবপুর গ্রামের রুহুল আমিন খোকনের সঙ্গে তার চাচাতো বোনের বিয়ে হয় ২০১০ সালে। এ সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ২০১৭ সালে ওই নারী ঘর থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যান।

গত জানুয়ারিতে এ ঘটনায় রুহুল তার মামাতো ভাই রিয়াছত আজিম জুন্নুন জাহিদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বিরামপুর থানায় রেকর্ড হওয়ার পর থেকে অনুসন্ধান করে বিরমপুর থানা পুলিশ।

আকমল আরও জানান, অনুসন্ধানে ওই নারী ঢাকার মিরপুর এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। গত মঙ্গলবার মিরপুর থেকে মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে ৭ মাসের একটি মেয়ে শিশুসহ উদ্ধার করে বিরামপুর থানায় নিয়ে আসে পুলিশ।

পরে থানায় নিজের স্ত্রীকে নিতে আসেন প্রথম স্বামী রুহুল আমিন। এ সময় তিনি দাবি করেন, তার স্ত্রী কখনো তাকে তালাক দেননি। নিজেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তিনি।

এ সময় মামলার প্রধান আসামি জাহিদও ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন। তিনি জানান, তার সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছে। তাদের একটি সন্তান আছে।

এসআই আকমল হোসেন বলেন, এ ঘটনায় মল্লিবপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জাহিদকে গতকাল বিকেলে দিনাজপুরের আদালতে পাঠিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ