মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজযাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ গমনেচ্ছুকদের যাত্রা সহজ করার জন্য ‘বিমান হজ ফ্লাইট’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অ্যাপের মাধ্যমে হজ গমনেচ্ছুকরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।

বুধবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুগল প্লে স্টোর থেকে ‘বিমান হজ ফ্লাইট’ নামে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে হজ ফ্লাইট সংক্রান্ত্র প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যেমন- ডিলে নোটিফিকেশনস, হজ ফ্লাইট স্ট্যাটাস, হজ ফ্লাইট শিডিউল এবং হজ ইনস্ট্রাকশনস জানা যাবে।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপক তাসনিম আক্তার (জনসংযোগ) জানান, ‘ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজযাত্রা নিশ্চিত করার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ