মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিশিয়াল আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে তিনি এ আহ্বান জানান।

ইকবাল মাহমুদ বলেন, দুদক কমকর্তাদের আচার-আচরণ এবং চলন-বলন হবে এমন যাতে তাদের মানুষ সমাজের রোল মডেল মনে করে। তাই এসব বিষয়ে ন্যূনতম শৈথিল্য সহ্য করা সমীচীন হবে না।

তিনি বলেন, অনুসন্ধান ও তদন্ত একটি জটিল প্রক্রিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে হয়। তারপরও অভিযোগ সংশ্লিষ্টদের কোনো প্রকার আইনি অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সকলের দায়িত্ব। সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে অফিস ব্যবস্থাপনাসহ সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে হবে।

আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ